,

জান্নাত নিয়ে ব্যস্ত মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও জান্নাতের কাজ শুরু করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার নিয়ে তৃতীয় লটের কাজ করছেন এ ছবিটির। ২৬ ও ২৭ এপ্রিল থেকে মানিকগঞ্জে ছবিটির শুটিং করেছেন তিনি।

এবার অবশ্য গানের শুটিং করেছেন। ছবিতে পাঁচটি গান রয়েছে। এবারের শুটিংয়ের মধ্য দিয়ে তিনটি গানের শুটিং শেষ হয়েছে বলে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন।

তিনি বলেন, ‘মাহির সিকোয়েন্সের কাজ আগেই শেষ করেছি। মানিকগঞ্জে একটি গানের কিছু অংশের শুটিং করেছি। বাকি অংশ দেশের অন্য লোকেশনে করব।’

আগামী ৬ মে থেকে ছবির শেষ লটের শুটিং শুরু হবে। ছবিতে মাহির বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন সাইমন সাদিক। পরিচালক জানিয়েছেন মাত্র দু’দিনের শুটিং করলেই সাইমনের সিকোয়েন্সের কাজ শেষ হয়ে যাবে।

এরপর মাহির সঙ্গে একটি গানের শুটিং শেষ করলেই নায়ক-নায়িকার অংশের কাজ শেষ। একটি কাওয়ালি গানও রয়েছে। সেটি এফডিসিতেই করা হবে। অন্য গানটির শুটিং হবে বান্দরবানে।

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দেশীয় বিভিন্ন মনোরম লোকেশনে গানের শুটিং করব। আমাদের দেশেও অনেক সুন্দর লোকেশন আছে। সেগুলো ফুটিয়ে তুলতে চাই। আশা করি দেশের লোকেশনও দর্শকদের ভালো লাগবে।’

এদিকে ‘মনে রেখ’ নামে একটি ছবির শুটিং শেষ করে ভারতে গিয়েছিলেন মাহি। ওখান থেকে ফিরেই জান্নাতের কাজ শুরু করেছেন। হাতে আছে আরও তিনটি ছবি। সেগুলোর কাজও দ্রুত শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘জান্নাতের কাজ প্রায় শেষের পথে। মানিকগঞ্জে গানের শুটিং করলাম। মনে রেখ ছবির কাজও প্রায় শেষ। আগামী মাস থেকে ময়না ছবির শুটিং শুরু করব। এরজন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি সামনের দিনগুলো ভালোই কাটবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে