বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরণোত্তর সম্মাননা পাচ্ছেন চাষী নজরুল

news-image

বিনোদন প্রতিবেদক : আজ মরণোত্তর সম্মাননা পাচ্ছেন প্রয়াত চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। বাংলাদেশের চলচ্চিত্রের ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ বিকালে বিএফডিসির ৭নং ফ্লোরে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামকে মরণোত্তর এই সম্মাননা দেয়া হবে।

চাষী নজরুল ইসলামের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন তার স্ত্রী জোসনা কাজী। অনুষ্ঠানটির আয়োজক লাল সবুজের দল (ব্যান্ড)। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি থাকবেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম খসরু প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ