,

প্রধানমন্ত্রীর পুরস্কার ফিরিয়ে দেবেন হামিদ মীর

news-image

 

বিনোদন ডেস্ক :বাবা ওয়ারিস মীরকে ২০১৩ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সম্মাননা পদক ফেরত দেবেন পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের উপস্থাপক ও সাংবাদিক হামিদ মীর।

গতকাল বৃহস্পতিবার এমন ঘোষণা দেন পাকিস্তানের জিয়ো টিভির ‘ক্যাপিটল টক’ অনুষ্ঠানের এই উপস্থাপক।

জিও নিউজ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের হয়ে পশ্চিম পাকিস্তানের বিপক্ষে সোচ্চার অবস্থান নিয়েছিলেন ওয়ারিস মীর। ২০১৩ সালে ওয়ারিস মীর সহ মোট ১৩ জন পাকিস্তানিকে ‘ফরেন ফ্রেন্ডস অব বাংলাদেশ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়। ২০১৩ সালের ২৪ মার্চ একাত্তরে স্বাধীনতাযুদ্ধের দিনগুলোতে বাঙালির পাশে দাঁড়ানো মোট ৬৯ বিদেশি বন্ধুকে সম্মাননা জানায় বাংলাদেশ।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে হামিদ মীর বলেন, ‘প্রতিশ্রুত সম্পর্ক উন্নয়নের পরিবর্তে তিনি (শেখ হাসিনা) খারাপ করেছেন। এই সম্মাননার মাধ্যমে তিনি আমাদের (পাকিস্তান) ধোঁকা দিয়েছেন।’

‘যাঁরা নিজস্ব বিবেচনাবোধ থেকে ১৯৭১ সালের সামরিক অভিযানের বিরোধিতা করেছিলেন, সেসব পাকিস্তানিকে এই সম্মাননা দেওয়া হয়। এখন এটাকে শঠতার প্রতীক মনে হচ্ছে।’

সম্মাননা ফেরত দেওয়ার বিষয়ে হামিদ মীর বলেন, ‘যেহেতু আমার হাতে আর কোনো সুযোগ নেই, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের সবার উচিত এই শঠতার প্রতীক হাসিনার কাছে ফেরত দেওয়া। আমি অবশ্যই সেটা করব।’

ক্যাপিটল টকে হামিদ মীর বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল বুঝিয়ে পাকিস্তানিদের সম্মাননা দিয়েছিলেন। তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার কথা বলেছিলেন। কিন্তু তা না করে তিনি তাঁদের ধোঁকা দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে