,

বয়ফ্রেন্ডকে ঝামেলা মনে করেন কলকাতার নায়িকা তনুশ্রী

news-image

কলকাতার আলোচিত নির্মাতা অরিন্দম শীল পরিচালিত নতুন ছবি ‘দুর্গা সহায়’। ছবিটি দেশটির নানা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ এপ্রিল)। এই ছবিতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী।

 ছবির মুক্তি উপলক্ষে তনুশ্রী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। তারই ধারাবাহিকতায় কলকাতার একটি পত্রিকায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে ছবিতে তার চরিত্র নিয়ে অনেক কথা বলেছেন। সেখানে তিনি নিজের বাস্তব জীবনের প্রেম নিয়ে কথা বলেন।

তনুশ্রী বলেন, ‘আমার কোনও বয়ফ্রেন্ডই নেই এই মুহূর্তে। সত্যি! আমি এখনও সিঙ্গেল। আসলে আমার মনে হয় বয়ফ্রেন্ড থাকলে অনেক ঝামেলা।’

এই অভিনেত্রী নিজের চরিত্র নিয়ে আরও বলেন, ‘আমি ‘দুর্গা সহায়’ ছবিতে মানসী নামে একটি চরিত্রে অভিনয় করেছি। যে একটি বাড়ির ছোট বউ। ভালবাসা দিয়ে বাড়ির সব মানুষকে পরিবর্তন করে। পরে আমার রূপটা দুর্গার অন্নপূর্ণা রূপ নেয়।’

আরও বলেন, ‘এই গল্পে আমি সেকেন্ড লিড চরিত্রে অভিনয় করেছি। যেটা গল্পে অন্যতম উপাদান হিসেবে কাজ করছে।’

এই অভিনেত্রীকে অফার দেয়া হয়েছিল সুপারহিট ‘রাজকাহিনী’ ও ‘বেলাশেষে’ ছবিতেও। কিন্তু তিনি চরিত্র পছন্দ না হওয়ায় অভিনয় করেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে