সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলী-২’র টিকেটের দাম ৪০০০ রুপি!

news-image

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে ‘বাহুবলী-২’। বড় পর্দায় প্রিয় তারকাদের সিনেমার দেখার জন্য হিড়িক পড়ে গেছে সিনেমা হলগুলোতে। টিকিটের দামও আকাশ ছোঁয়া।

জায়গা বিশেষে টিকেট বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ, করিমনগর, ওয়ারাংগল, মাহবুবনগরসহ বেশ কয়েকটি এলাকায় ছবিটি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। প্রখর রোদ উপেক্ষা করে প্রেক্ষাগৃহগুলোতে শুক্রবার সকাল থেকে দর্শকদের উচড়ে পড়া ভিড়।

তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ থেকে সিনেমা দেখতে আসা ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের ভক্ত রামকৃষ্ণ বলেন, সাড়ে ১১টায় শুরু হওয়া শো’র দুইটি টিকেটের দাম রাখা হচ্ছে তিন হাজার রুপি।

অলংকার থিয়েটারে আসা এক ব্যক্তি বলেন, অন্য দিনগুলোতে টিকিটের মূল্য রাখা হয় ১০০ রুপি। সেখানে ‘বাহুবলী-২’ সিনেমার জন্য রাখা হয়েছে ৫০০ রুপি।

এদিকে, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার রাজ্য বেশ কিছু সিনেমা হল ও প্রেক্ষাগৃহে শুক্রবারের দ্বিতীয় শো বাতিল করে দেয়া হয়েছে। হল কর্তৃপক্ষ বলছে, ‘বাহুবলী-২’ যাতে নির্বিঘ্নে দেখানো যায় সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের একাধিক গ্যাস কোম্পানি গত বুধবার থেকেই তাদের নতুন ক্রেতাদের ফ্রি টিকেট দিচ্ছে। কারণ হিসেবে তারা জানায়, এতে ছবির প্রচারণার পাশাপাশি কোম্পানিরও প্রচার হবে! -টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই