সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন বিনোদ খান্না, অথচ বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা!

news-image

 

বিনোদন ডেস্ক :বিনোদ খান্নার মৃত্যুতে বিনোদ কাম্বলিকে শ্রদ্ধা, কথাটা শুনেই যে কেউ চমকে উঠতে পারেন। কেন, কী কারণে, মারা গেছেন একজন আরেকজনকে শ্রদ্ধা জানানো হচ্ছে! আসলে তা হয়েছে ভুল করে।

ভারতীয় অভিনেতা বিনোদ খান্না আজই মারা যান। কিন্তু টুইটারে বিনোদ কাম্বলিকে তাঁর অনেক ভক্ত শ্রদ্ধা জানান। কাম্বলির দুজন ভক্ত এমন কাজ করেছেন। পরে অবশ্য আরেক ভক্ত ভুলটা শুধরে দেন।

অবশ্য এতে বেশ চটেছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। টুইটারে তিনি লিখেছেন, ‘বিনোদ খান্না সব্যসাচী অভিনেতা। তাঁকে সম্মান করা উচিত। তাঁর মৃত্যুতে আমাকে যাঁরা টুইট করেছেন, সৃষ্টিকর্তা তাঁকে নিশ্চয়ই শাস্তি দেবেন। আমাকে ট্যাগ করে টুইট করেছেন যাঁরা, তাঁদের লজ্জা হওয়া উচিত।’

পরে অবশ্য ঘটনা বেশিদূর এগোয়নি। কাম্বলি ট্যাগ করা টুইট অনেকেই মুছে ফেলেন।

শচীন টেন্ডুলকারের সঙ্গে ক্যারিয়ার শুরু করেও বেশিদূর এগোতে পারেননি কাম্বলি। ভারতীয় দলের হয়ে ১৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে খেলে বিদায় নেন তিনি। মাঝে রুপালি পর্দাতেও দেখা গেছে তাঁকে।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল