,

সালমানের প্রতি মুগ্ধতা কাটেনি ক্যাটের

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খানের একসময়ের প্রেমিকা ক্যাটরিনা কাইফ এখনো বুঁদ হয়ে আছেন সালমানের মুগ্ধতায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের মুখে এ কথা স্বীকার করেছেন।

পাঁচ বছর পর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধলেন ক্যাটরিনা কাইফ। বিচ্ছেদ হয়ে যাওয়ার পর সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন—এই বিষয়ে কৌতূহল তো থাকবেই। ক্যাটরিনা বলেন, ‘আমি সালমানকে অনেক দিন ধরে চিনি। দীর্ঘ সময় পর তাঁর সঙ্গে কাজ করছি। তাঁর হাস্যকর সব কাণ্ড মিস করেছি।’

ক্যাটরিনা আরও বলেন, ‘সালমানের রসবোধ খুব ভালো। তাঁর জীবনযাপনের একটা আলাদা ধরন আছে। সালমানের আশপাশে থাকলেই নিজের মধ্যে একটা অন্য রকম প্রাণশক্তি চলে আসে।’
এর আগে ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া?’, ‘পার্টনার’, ‘যুবরাজ’ ও ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে