বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিতাবাঘের আক্রমণ থেকে বাঁচতে ছাদ থেকে পুলিশের লাফ! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : মানুষ যত বাড়ছে তত সংকুচিত হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল। কমে যাচ্ছে খাবারের যোগান। তাই খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়ার ঘটনাও নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলছে মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘর্ষ। এই সংঘর্ষে সাধারণত মানুষেরই জয় হচ্ছে। কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণী। ভারসাম্য হারাচ্ছে পরিবেশ।

এই ঘটনাটি ভারতের উরিষ্যা রাজ্যের কান্টাবাঞ্জি নামক এক প্রত্যন্ত গ্রামের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিওটি। খাবারের খোঁজে সেই গ্রামটিতে আক্রমণ চালায় চিতাবাঘটি। ভীতসন্ত্রস্ত মানুষ কোনোমতেই ওটাকে কব্জা করতে পারছিল না। অতঃপর খবর যায় পুলিশে। পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা চালায়। এক পুলিশ সদস্য সাহস করে একটি বাড়ির ছাদে উঠে যায় বাঘটিকে বশে আনতে। কিন্তু তখনই ঘটে ঘটনাটি!

চিতাবাঘ আর পুলিশের লড়াই দেখতে বাসাটির নিচে মানুষের ভিড় জমে গেছে। ছাদের ওপর বসে থাকা পুলিশ সদস্য উঠে দাঁড়িয়ে কিছু একটা বলার চেষ্টা করতেই তার ওপর আত্মরক্ষার্থে হামলা চালায় চিতাবাঘটি। পুলিশ সদস্যকে লক্ষ্য করে লাফ দিলেও তার আগেই বেচারা পুলিশ ভৌঁ দৌঁড়! সোজা ছাদ থেকে মাটিতে লাফ! লক্ষভ্রষ্ট হয়ে চিতাটি বিদ্যুতের তারে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। পালানোর জন্য এর চেয়ে ভালো সুযোগ কি আর আছে?

দেখুন সেই ভিডিও:

https://youtu.be/4qhQLLthwrM

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ