,

‘রংবাজ ছবির শুটিং চলছে, বন্ধ হবার কারণ নেই’

news-image

বিনোদন প্রতিবেদক : আলোচিত ‘রংবাজ’ ছবির শুটিং বন্ধের খবর পাওয়া যাচ্ছিল বুধবার সকাল থেকেই। সোশ্যাল মিডিয়াজুড়ে এ খবর ছড়িয়ে পড়ে। শাকিব খান ভক্ত কেন্দ্রিক সোশ্যাল গ্রুপ গুলোতেও এই নিয়ে চর্চা শুরু হয়। এই খবরের ওপর ভিত্তি করেই অনেকেই মন্তব্য করেন শাকিব এবার কোণঠাসা হয়ে পড়েছেন। কিন্তু এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনী। রংবাজ ছবির শুটিং চলছে পাবনা জেলায়।

এর আগে গতকাল পরিচালক সমিতি সূত্রে জানা যায় শাকিব খানের ‘রংবাজ’ ছবির শুটিং বন্ধে আইনি নোটিশ পাঠানো হচ্ছে পাবনায়। এরই সূত্র ধরে আজ শুটিং বন্ধের গুজব ডালপালা মেলে। তবে এটাকে নিছকই গুজব হিসেবে অভিহিত করলেন ‘রংবাজ’ ছবির পরিচালক রনী।

শামীম আহমেদ রনী বলেন, ছবির শুটিং বন্ধ হবার খবর শুনে আশ্চর্য হয়ে বলেন এটা একদম গুজব। মাত্র ১০ মিনিট (সোয়া ৮টা) আগেই ছবির আজকের শুটিং প্যাকড আপ করা হয়েছে। আগামীকাল শিডিউল সময়েই ফের শুটিং শুরু হবে। ছবির শুটিং টানা চলবে, বন্ধ হবার কোনো কারণ নেই।

শাকিব খান শুটিংয়ে অংশ নিচ্ছেন কি না এই প্রশ্নের জবাবে রনী বলেন, হ্যাঁ শাকিব খান শুটিংয়ে অংশ নিচ্ছেন। শুটিংয়ে তাঁর (শাকিব খান) অংশ না নেওয়ার তো কারণ দেখছি না। যথারীতি তিনি কাজ করছেন। আমরা আজকের মতো কাজ শেষ করেছি। আগামীকাল সকালে কাজ শুরু হবে।

উল্লেখ্য, আগামী রোজার ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলী জুটির ‘রংবাজ। ‘ ছবির শুটিং চলচ্ছে উত্তরবঙ্গের দুইজেলা পাবনা ও নাটোরে। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে