,

‘প্রেম থেরাপি’ চাইলেন পরীমনি (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে কলেজ মাতিয়েছেন পরীমনি। ‘প্রেম থেরাপি দেরে আমায় প্রেম থেরাপি দে’ শিরোনামের একটি গানে নেচে কলেজ মাতান তিনি। এ সময় তার সহপাঠিরাও তার সঙ্গে নেচেছেন।

তবে এটি বাস্তবে নয়, শাহ আলম মন্ডলের নির্মিতব্য ‘আপন মানুষ’ সিনেমার একটি গানের দৃশ্যের প্রয়োজনে তাকে নাচতে হয়েছে। আগামী ২৮ এপ্রিল ‘আপন মানুষ’ সিনেমাটি সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে এ গানটি আজ বুধবার (২৬ এপ্রিল) ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানে কণ্ঠ দিয়েছেন রুমা। গানটির সুর করছেন ইমন সাহা। গানটির গীতিকার মুন্সী ওয়াদুদ। এর কোরিওগ্রাফি করেছেন হাবিব। রাজধানীর কচি-কাচার মেলায় গানটির দৃশ্যায়ন করা হয়।

রোমান্টিক ঘরানার এ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন- সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইমন খান ফিল্মস।

ইমন খান ফিল্মস পরিবেশিত, আলমগীর হোসেন প্রযোজিত এ সিনেমাটি গত ২১ এপ্রিল শুক্রবার একটি হলে মুক্তি দেয়া হয়েছে।

শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ শিরোনামের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন গ্ল্যামারকন্যা পরীমনি। এরপর অল্প সময়ে সর্বাধিক সংখ্যক সিনেমায় অভিনয় করেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত ১১টি সিনেমা মুক্তি পেয়েছে।

এদিকে পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’, ‘স্বপ্নজাল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘নদীর বুকে চাঁদ’সহ প্রায় একডজন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে