সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লুকে বুবলী

news-image

বিনোদন ডেস্ক : ‘বসগিরি’, ‘শুটার’ দু’টি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার মুক্তির অপেক্ষায় থাকা ‘অহংকার’ ছবিটি সাফল্য এনে দেবে মনে করেন সুপারহিট এই নায়িকা।

বর্তমানে বুবলী অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবিতে। এই নায়িকার ভক্তদের জন্য অপেক্ষা করছেন আরও এক সুখবর। এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুনভাবে।

বুবলী  বলেন, ‌‘আমি অনেক বদলে গেছি ‌‘রংবাজ’ ছবিটির চরিত্রটি ধারণ করতে গিয়ে। আমার আগের ছবিগুলো থেকে এই ছবির গেটআপ, লুক-এ আমূল পরিবর্তন পাবেন দর্শকরা। পোশাক-আশাকেও থাকবে বৈচিত্র। মোটকথা আমি আসছি নতুনভাবে।’

তিনি বলেন, ‘নতুন এই ছবির জন্য ওজন কমিয়েছি। চুলের স্টাইলে পরিবর্তন এনেছি। তাছাড়া চুলের রং-ও পরিবর্তন করতে হয়েছে। এই ছবিতে চরিত্রটাও বেশ ব্যতিক্রমী। সবমিলিয়ে এটাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

বুবলী বিশ্বাস করেন, ক্যারিয়ারের চতুর্থ ছবির এই মিশনেও তিনি সফল হবেন। যার জন্য ঘাম ঝরাচ্ছেন।

গেল ১৮ই এপ্রিল থেকে পাবনায় শুরু হয়েছে ‘রংবাজ’ ছবির কাজ। এ ছবিটি প্রযোজনা করছে রূপরঙ চলচ্চিত্র ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। শামীম আহমেদর রনির পরিচালনায় এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূতন, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, অমিত হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি