,

পুরোদমে অভিনয়ে নওশীন

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয়ের টান ভুলে থাকা কঠিন। এই মায়ার বাঁধনে একবার কেউ নিজেকে জড়িয়ে নিলে, তা ছিন্ন করতে পারেন না। মডেল এবং অভিনেত্রী নওশীনও তা পারেননি। গত দুই বছর ধরে একটি এফএম রেডিও’র অনুষ্ঠান পরিচালক হিসেবে কাজ করছিলেন তিনি। ফলে অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিলেন নওশীন। চাকরির কারণে মাসে মাত্র চার/ পাঁচদিন শুটিং করার সুযোগ মিলতো তার। এ কারণে অনেক ভালো ভালো স্ক্রিপ্টেও কাজ করতে পারছিলেন না নওশীন। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন পুরোদমে শুটিং করবেন। ফের অভিনয়ে মনপ্রাণ ঢেলে দেবেন। তাই চাকরি থেকে নিজেই অব্যাহতি নিয়েছেন নওশীন।

তিনি বলেন, ‘বেশ ভালোই কাটছিলো রেডিওর চাকরির দিনগুলো। কিন্তু দেখলাম যে দিন দিন আমি অভিনয় থেকে দূরে সরে যাচ্ছি। অভিনয় আমার ভালোলাগা ও ভালোবাসা। এখান থেকে আমি দূরে সরে যেতে চাই না। তাছাড়া রেডিওতে চাকরিকালীন বিভিন্নজন চাকরির জন্য অনুরোধ করতেন। আমি তা রাখতে পারতাম না। আমার চাকরি ছাড়ার এটাও একটা কারণ। এই দুটো দিক মিলিয়েই আমি চাকরি ছেড়ে দিলাম। এখন বেশ মন দিয়ে অভিনয় করতে পারছি। ভালো স্ক্রিপ্ট হলে সময় দিয়ে নিজের মনের মতো অভিনয় করতে পারছি।’
নওশীন আরও জানান, এরইমধ্যে তিনি জাহিদ হাসানের নির্দেশনায় ‘ভ্যাগাব-’, আলভী আহমেদের ‘শ্বাশুড়ি জিন্দাবাদ’, তারিক মুহাম্মদ হাসানের ‘চিরকুমারী ক্লাব’, বি ইউ শুভর নির্দেশনায় ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া নওশীন তার প্রযোজনা সংস্থা ‘কেবিন ব্যাগ এন্টারটেইনম্যান্ট’ থেকে নাটক প্রযোজনাও করছেন। সম্প্রতি আগামী ঈদের জন্য একটি ছয় পর্বের ধারাবাহিক নাটক প্রযোজনা করেছেন তিনি। নওশীন অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি ‘প্রার্থনা’ এবং অন্যটি ‘মুখোশ মানুষ’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে