সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহারার ফেরা অনিশ্চিত

news-image

বিনোদন প্রতিবেদক : ২০০৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নায়িকা হিসেবে সাহারার অভিষেক ঘটে। ২০০৮ সালে বদিউল আলম খোকন পরিচালিত ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্রের ব্যাপক সাফল্য আলোচনায় নিয়ে আসে সাহারাকে। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এটি ছিলো সে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি।

সাহারা এরইমধ্যে কাজ করেছেন চন্দন চৌধুরী, শাহ মোঃ সংগ্রাম, শাহীন সুমন ও এম বি মানিক, কাজী হায়াৎ, আহমেদ নাসির, রয়েল বাবু, স্বপন চৌধুর, কমল সরকার, শেখ নজরুল ইসলাম, গাজী মাহবুব’সহ আরও অনেকের পরিচালনায়। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিলো রাজু চৌধুরী পরিচালিত ‘তোকে ভালো বাসতেই হবে’। প্রায় চল্লিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা জনপ্রিয় এই নায়িকা ২০১৫ সালে বিয়ের পর থেকেই রঙিন পর্দার বাইরে রয়েছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও দেখা মেলে না তার। মানে কোনো খোঁজই পাওয়া যায় না সাহারার। তবে নায়িকার ভক্তরা ঠিকই তাকে খুব মিস করেন। সাহারাও তার ফেলে আসা চলচ্চিত্র জীবনকে প্রায়শই খুব মিস করেন। কিন্তু তার চলচ্চিত্রে ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে আগামী ৫ মে অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিএফডিসিতে এসে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যাবে সাহারাকে। গতকাল সকালে এমনটিই জানালেন তিনি।

সাহারা বলেন, ‘বিয়ের পর নানা অনুষ্ঠানের দাওয়াত পেয়েছি। আমার চলচ্চিত্রের মানুষেরা আমাকে ভোলেনি, তা আমি অনুভব করি। আসলে আমিও খুব মিস করি সেইসব ফেলে আসা দিন। যদি আল্লাহ সুস্থ রাখেন তবে ইচ্ছে আছে ৫ মে বিএফডিসিতে যাবার। ইচ্ছে আছে ভোট দেবার। আমি চাইবো যারা সত্যিকার অর্থেই শিল্পীদের জন্য কাজ করবেন, শিল্পী সমিতির উন্নয়নে কাজ করবেন, তারাই যেন জয়লাভ করেন।’

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি