সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মাদার’ সোফিয়ার বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে

news-image

বিনোদন ডেস্ক : বোল্ড অভিনেত্রী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। কারণও আছে। পোশাক নিয়ে খুব বেশি ভাবতেন না তিনি। অর্থাৎ, ছোট পোশাক। অসংখ্যবার নিজের নগ্ন, কখনো অর্ধনগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছেন। কয়েক মাস আগে হঠাৎই গ্ল্যামার দুনিয়া থেকে ছুটি নিয়ে সন্ন্যাস নেন। সকলকে জানিয়ে মাদার হয়েছিলেন সোফিয়া হায়াত। শুরু করেন ধর্মকর্ম। এবার বিয়ের পিঁড়িতেও বসলেন তিনি। সোমবার লন্ডনে রোমানিয়ান বয়ফ্রেন্ড ভ্লাদ স্তানেস্কুকে বিয়ে করেন সোফিয়া। মিশরীয় ঐতিহ্য ও প্রাচীন রীতি অনুযায়ী এই বিয়ে হয়েছে বলে খবর।

অতীতে কখনও সোফিয়া বলেছেন তিনি নাকি শিবের জন্ম দিয়েছেন। আবার কখনও পায়ে স্বস্তিক চিহ্নের ট্যাটু করিয়ে বিতর্কে জড়িয়েছেন। মাদার হয়ে যাওয়ার পর বলেছিলেন, আর কখনও যৌনজীবন যাপন করবেন না। কিন্তু পারলেন না। অবশেষে একটা বিয়েই করে বসলেন। তার বিয়ে নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কেউ স্বাধুবাদ জানাচ্ছেন, কেউ সমালোচনায় মেতেছেন।

সোমবার থেকেই ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করে বিয়ের খবর জানিয়েছেন সোফিয়া স্বয়ং। তিনি ও তার স্বামী মিশরীয় রাজা-রানির মতো পোশাক পরেছিলেন। ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের মণ্ডপে পৌঁছান তারা। উপস্থিত আমন্ত্রিতদের পোশাকেও ছিল মিশরীয় ঐতিহ্যের ছোঁয়া।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই