সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাশ চুরির ভয়ে ঘরেই দাফন !

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নাটোরের লালপুরে বজ্রপাতে নিহত কৃষক হাফিজুর রহমানের (২৬) লাশ চুরির আশঙ্কায় ঘরের ভেতরেই তাকে দাফন করেছেন স্বজনরা। মঙ্গলবার সকালে উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। বজ্রপাতে নিহত হাফিজুর ওই গ্রামের মতিউর রহমানের ছেলে।

লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে হাফিজুরের মৃত্যুর পর তার মরদেহকে ঘিরে রটতে থাকে নানা গুজব। জনমনেও এই মরদেহ নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে। এলাকার অনেক মানুষেরই ধারণা, বজ্রপাতের কারণে মরদেহের আক্রান্ত একটি অংশ স্বর্ণে পরিণত হয়। তাই মরদেহটি কেউ চুরি করে বিদেশীদের কাছে বিক্রি করে দেবেন। চুরির ভয়ে মঙ্গলবার সকালে বজ্রপাতে নিহত হাফিজুরকে তার নিজ ঘরেই দাফন করা হয়।

নিহতের বাবা মতিউর রহমান বলেন, বজ্রপাতে নিহতের লাশ নাকি কবর থেকে তুলে নিয়ে যায় চোরেরা। গ্রামের অনেকেই বলাবলি করছে নিহত হাফিজুরের মরদেহ যদি সামাজিক কবর স্থানে দাফন করা হয়, তাহলে তার মরদেহটি রাতের অন্ধকারে চুরি হয়ে যাবে। তাই ঘরের মধ্যেই ছেলের কবর দেয়া হয়েছে। পরে কবরের চারপাশ দিয়ে সেখানে ইটের প্রাচীর দিয়ে ঘিরে দেয়া হয়েছে।

লালপুরের ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, অন্যত্র লাশ চুরির কথা শুনে থাকি, তবে আমাদের এখানে এমনটি ঘটেনি। বিষয়টি হাস্যকর হলেও এ ঘটনায় সমগ্র লালপুর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের মাঠে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে হাফিজুর রহমানের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার