,

১৬ বছর পর আমির খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মি. পারফেক্টশনিস্ট আমির খান। দীর্ঘ ১৬ বছর ধরে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন না তিনি। এমনকি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও হাজির হন না এই অভিনেতা।

গতকাল সোমবার (২৪ এপ্রিল) মুম্বাইয়ের মাস্টার দিনাথন মঙ্গেশকর পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়ে দীর্ঘ ১৬ বছরের বিরতি ভাঙলেন আমির খান। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৬ সালের সেরা চলচ্চিত্র ‘দঙ্গল’র সাফল্যের স্বীকৃতির জন্য আমিরকে মনোনীত করা হয়। সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আমন্ত্রণ জানানোর পর এ পুরস্কার গ্রহণের জন্য অনুষ্ঠানে হাজির হয়েছিলে তিনি। আরএসএস প্রধান মোহন ভাগতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আমির।

পুরস্কার গ্রহণের পর আমির বলেন, ‘যেসব লেখকরা আমার চলচ্চিত্র লিখেছেন সেসব লেখকদের জন্য এই সম্মাননা। আজকে আমি যে অবস্থানে আছি এটা পরিচালক ও লেখকদের চমৎকার কাজের জন্য। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লতা মঙ্গেশকর, পরিচালক নিতেশ তিওয়ারিসহ অনেকে।

২০০১ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আমির খান। তারপর আর কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায়নি আমির খানকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে