,

এবার জায়েদ-পরী-সাইমনের ‘বাহাদুরী’

news-image

অনলাইন প্রতিবেদক : এবার একসঙ্গে বড় পর্দায় আসছেন জায়েদ খান-পরীমণি-সাইমন। ছবির শিরোনাম ‘বাহাদুরী’। ছবিটি পরিচালনা করবেন শফিক হাসান।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। নির্মাতা শফিক হাসান জানান, ছবির গল্প লিখেছেন কাশেম আলী দুলাল। মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছবির শুটিং শুরু হবে।

জায়েদ খান বলেন, মূলত চর্তুভূজ প্রেমের গল্প নিয়ে ছবির গল্প গড়িয়েছে। এতে আমার বিপরীতে পরীমণি ও সাইমনের সঙ্গে নতুন একটি মেয়ে কাজ করবে। পরীমণি বলেন, এর আগে জায়েদ ভাইয়ের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ ও ‘অন্তরজ্বালা’ ছবিতে কাজ করেছি। তার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়। এছাড়া সাইমনের সঙ্গেও আমার রসায়ন ভালো।

এদিকে সাইমন বলেন, আশা করি দর্শকরা একটি ভিন্ন মাত্রার ছবি দেখতে পারবেন। এছাড়া পরীর সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। এর আগে শফিক ভাইয়ের ‘স্বপ্নছোয়া’ ছবিতেও কাজ করেছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে