মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তিন নাটকে পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : পূর্ণিমাকে এখন টিভি নাটকের নায়িকাই বলা যায়। কারণ অনেকদিন ধরে তাকে নতুন কোনো ছবিতে দেখা যায় না। কিন্তু বিশেষ বিশেষ দিবসের নাটকে এই অভিনেত্রী নিজেকে জানান দেন ভিন্ন আঙ্গিকে। আর রূপালি পর্দায় পূর্ণিমাকে না দেখার কারণ বৈচিত্র্যময় কাহিনী ও চরিত্র পাননি নায়িকা। ফলে এখন নাটক এবং বিজ্ঞাপনচিত্রের কাজটিই বেশি উপভোগ করেন এই অভিনেত্রী। আগামীতে তিনজন নির্মাতা পূর্ণিমাকে নিয়ে তিনটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন। তারা হচ্ছেন চয়নিকা চৌধুরী, শ্রাবণী ফেরদৌস ও রাজীবুল ইসলাম রাজীব। চলতি মাসের শেষ সপ্তাহে চয়নিকা চৌধুরী নির্মাণ করবেন ‘তালপাতার পাখা’ নামের একটি নাটক। দীর্ঘদিনের নির্মাণ ক্যারিয়ারে এবারই প্রথম চয়নিকা পূর্ণিমাকে নিয়ে কাজ করবেন। আর তাই বেশ উচ্ছ্বসিত তিনি। এদিকে নির্মাতা হিসেবে শ্রাবণী ফেরদৌস এককভাবে কাজ শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। এরপরও ভিন্ন ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণে তিনি বেশ প্রশংসিত হয়েছেন। যে কারণে তার নাটকের প্রতি দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। পূর্ণিমা ও ইমনকে নিয়ে শ্রাবণী ফেরদৌস তার নিজের রচনায় নির্মাণ করতে যাচ্ছেন ‘মিসেস কুক’ নাটকটি। চয়নিকা চৌধুরীর নাটকটি নির্মিত হবে চলতি মাসের ২৯ ও ৩০ এপ্রিল। শ্রাবণী ফেরদৌসের নাটকটির শুটিং হবে আগামী ৫ মে। তবে রাজীবুল ইসলাম রাজীবের নাটকটির সিডিউল এখনো নির্ধারিত হয়নি। পূর্ণিমা জানিয়েছেন, তিনি রাজীবের নাটকে কাজ করবেন। অভিনয়ের বাইরে ২০০৪ সালে শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে জয়লাভ করেছিলেন পূর্ণিমা। সে সময় সভাপতি ছিলেন সদ্যপ্রয়াত মিজু আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রয়াত নায়ক মান্না। ২০১৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল থেকে আবারো কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করছেন পূর্ণিমা। তিনি বলেন, ‘এখনো নির্বাচন উপলক্ষে ভোটারদের কাছে ভোট চাইনি। দু’একদিনের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করবো। আমার বিশ্বাস এবং আশা সহকর্মীরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার আরও বিশ্বাস আমাদের প্যানেল জয়লাভ করবে।’ উল্লেখ্য, প্রায় ছয়মাস বিরতির পর মিজানুর রহমানের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হবার মধ্যদিয়ে কাজে ফেরেন পূর্ণিমা। এতে তার সহশিল্পী চিত্রনায়ক ইমন। এরইমধ্যে পূর্ণিমা রায়হান খানের রচনা ও নির্দেশনায় নোবেল ও মোশাররফ করিমের বিপরীতে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে অভিনয় করেছেন। এটি আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী