সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের বিয়ে, তবুও পণ!

news-image

অনলাইন ডেস্ক : স্কুলপড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বছর ১৫র ছেলেটির বিরুদ্ধে। গ্রামের সালিসি সভা অভিযোগকারিণীকে বিয়ে করার নির্দেশ দেয় তাকে। বেঁকে বসে কিশোর। জানায়, অটোরিকশা পণ পেলে তবেই বসবে ছাদনাতলায়। অনেক বোঝানোর পরও সে রাজি না হওয়ায় থানায় নালিশ ঠুকলেন মেয়েটির মা। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের ঘটনা। অভিযুক্ত পলাতক।

অভিযোগ, ৩১ মার্চ স্কুলে যাওয়ার পথে গলায় ছুরি ঠেকিয়ে কিশোরীকে অপহরণ করে ছেলেটি। একটি ঘরে ৩ দিন ধরে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। পরে সে ওই কিশোরীকে এক আত্মীয়ার বাড়িতে ছেড়ে দিয়ে যায়। মা পঞ্চায়েতে অভিযোগ জানালে ধরে আনা হয় কিশোরকে। সালিসি সভা সিদ্ধান্ত নেয়, মেয়েটিকে বিয়ে করে নিলে অভিযুক্তের কোনো সাজা হবে না। মেয়ের মা-ও তাতে রাজি ছিলেন। কিন্তু ওই কিশোর পণ হিসেবে অটোরিকশা দাবি করে। কিশোরীর পরিবার তাতে রাজি হয়নি। ছেলে ছিল অনড়। এর পরই থানায় অভিযোগ করা হয়। পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ দেরিতে দায়ের হলে সহজে প্রমাণ মেনে না। মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পঞ্চায়েত অভিযুক্তকে শাস্তি না দিয়ে যেভাবে দুই নাবালকের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তার নিন্দা করেছে রাজ্য মহিলা কমিশন। সরব শিশু সুরক্ষা কমিশনও।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি