সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সঙ্গীত জানেন না সোনম!

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ত্বকের রং ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপনে তারকাদের অংশগ্রহণ নিয়ে সমালোচনা করেন অভয় দেওল। যেখানে তিনি শাহরুখ, বিদ্যা, দীপিকা, সোনম কাপূর কাউকেই বাদ রাখেননি ধিক্কার জানাতে।

সে সময় পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান শুধুই সোনম। টুইট করে নিজের ভুল স্বীকারও করে নেন তিনি, তবে পরে নিজেই সেই দু’টি টুইট ডিলিট করে দিয়েছিলেন নায়িকা।

তবে আলোচনা থেমে নেই। বিতর্কিত বিষয়গুলো নিয়ে সোনম তার নিজস্ব মতামত জানিয়ে এসেছেন। তবে সেই সঙ্গে সমালোচনার মুখেও পড়েছেন তিনি। এবারও সেই একই কারণে পড়তে হল সমস্যায়।

টুইটারে শোরগোল পড়ল, ভারতীয় জাতীয় সঙ্গীতই জানেন না সোনম কাপূর! ভারতীয় সংবাদমাধ্যমে সোনম কাপূর লিখেছেন “আমি দেশকে ভালবাসি। কিন্তু কিছু লোক অন্ধ। সমালোচনা করলেই আমি দেশদ্রোহী হয়ে ‌যাই। জাতীয় সঙ্গীত শুনুন। কী লাইন আছে তাতে? হিন্দু, মুসলিম, শিখ ইসাই…’’

কিন্তু প্রশ্ন উঠছে এসব লাইন কোথায় রয়েছে জাতীয় সঙ্গীতে? দেশের জাতীয় সঙ্গীতে তো তা বলা নেই! এরপর তা ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই