,

ইঁদুরের জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে যত উন্নত শহর রয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাম বেশ ওপরের দিকেই আছে। কিন্তু এমন শহরেও বেশ দাপটের সঙ্গেই ঘুরে বেড়ায় ইঁদুর। আর ইঁদুরের অত্যাচারে অতিষ্ঠ নিউইয়র্কের শহর কর্তৃপক্ষ ভাবছে নতুন পদ্ধতির কথা। সেটি হলো ইঁদুরের জন্মনিয়ন্ত্রণ!

২০১৫ সালে ইঁদুরের অত্যাচার বন্ধে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ প্রায় ৩০ লাখ ডলার বিনিয়োগ করেছিল। ওই বছর ইঁদুর–সংক্রান্ত অভিযোগ এসেছিল ২৪ হাজারেরও বেশি। একসময় মনে হচ্ছিল ইঁদুরের সঙ্গে যুদ্ধে মনে হয় হেরেই যাবে মানুষ।

সেই অভিজ্ঞতা মাথায় রেখে এখন ইঁদুরের সংখ্যা কমিয়ে আনতে নতুন পদ্ধতি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে শহর কর্তৃপক্ষ। অ্যারিজোনাভিত্তিক কোম্পানি সেনেসটেক এ কাজে সহায়তা করছে। তরল পদার্থের একটি নতুন ধরনের টোপ তৈরি করা হচ্ছে, যা দিয়ে ইঁদুরগুলোকে বন্ধ্যা করে দেওয়া যাবে। তবে কোম্পানিটি দাবি করছে, এটি বিষাক্ত নয় এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না।

শহর কর্তৃপক্ষের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, নিকট ভবিষ্যতেই এর পরীক্ষামূলক ব্যবহার চালানো হবে। তবে কবে, তা নির্দিষ্ট করেননি তিনি।

এর আগে নিউইয়র্কে ইঁদুরের সংখ্যা কমাতে ২০১৫ সাল থেকে টোপ লাগানো জলাধার ব্যবহার করা হতো। বর্তমানে শহরটিতে কয়েক ডজন এমন জলাধার আছে।

কিন্তু নিউইয়র্কে মোট কত ইঁদুর আছে? কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানবিদ জোনাথন ওয়েরবাখের অনুমান, সংখ্যাটি প্রায় ২০ লাখ। তবে শহর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানকার ইঁদুরের সঠিক সংখ্যা নির্ণয় করার কোনো নিখুঁত বৈজ্ঞানিক পদ্ধতি নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে