সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনুর টুইট বিতর্ক নিয়ে যা বললেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : আজান বিতর্কে গায়ক সোনু নিগমের পাশে এসে দাঁড়িয়েছিল বলিউড পাড়ার একাংশ। কেউ কেউ অবশ্য সোনুর বক্তব্যের সঙ্গে সহমত হননি। এবার সোনুকে সমর্থন জোগালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি জানালেন, আজান শুনতে তার ভালই লাগে। তবে সোনু যা বলেছেন তাও বিবেচনা করা উচিত বলেই মনে করেন তিনি।

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন সোনু। তবে সব ছাপিয়ে আজানই বেশি গুরুত্ব পেয়ে যায়। তার জেরে জারি করা হয় ফতোয়া। নজিরবিহীনভাবে মাথা কামিয়ে তার জবাবও দেন সোনু। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত।

কিছুদিন আগেই সোনুর মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও সামনে এনেছিলেন নেটিজেনরা। সেখানে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ভোপালে থাকার সময় তার সবথেকে ভাল লাগত আজানের শব্দ৷ সন্ধার সময় একসঙ্গে অনেক মসজিদ থেকে আজান ভেসে আসত। সূর্যাস্তের সেই মুহূর্তটা ছিল তাঁর সবথেকে প্রিয়। এই ভিডিও প্রকাশ হবার পর থেকেই অনেকে বলেছিলেন, সোনুর এ থেকে শিক্ষা নেওয়া উচিত৷

এবার কঙ্গনাও জানালেন, আজানের শব্দ শুনতে তার ভালই লাগে। তাঁর স্মৃতিতে ঘোরাফেরা করছে ‘তনু ওয়েডস মানু’ ছবির শুটিংয়ের স্মৃতি। সে সময় শুটিং করতে করতেই পেতেন আজানের শব্দ। এবং সে শব্দ ভালই লাগত তার।

কঙ্গনার মতে মসজিদ হোক বা গুরুদ্বার, গীতাপাঠ হোক বা আজান- যে কোনও ধর্মীয় স্থান ও রীতিই তার পছন্দের। তবে সেটা একান্তই তার নিজের বিশ্বাস। অন্য কারও বিশ্বাস সম্পর্কে তিনি বলতে পারবেন না। তবে সোনু যা বলছেন, যে বিষয়টি তুলে আনতে চাইছেন, তাও শোনা উচিত ও বিবেচনা করা উচিত বলেই মনে করছেন অভিনেত্রী।

তার মতে, প্রত্যেকর মতামত বিশ্বাস আলাদা। আর তাই তিনি আজানের শব্দ শুনতে ভালবাসেন বলেই সোনু যা বলেছেন, তা শোনা উচিত নয় এমনটা মনে করেন না। বরং সোনুর মতামতকেও শ্রদ্ধা জানানো উচিত বলেই মত অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান