বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদ ইব্রাহিমকে খুন করতে চান দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে খুন করতে উঠেপড়ে লেগেছেন বলিউডের হার্টথ্রব নায়িকা দীপিকা পাড়ুকোন।তবে তার এই উদ্যোগ বাস্তবে নয়, সিনেমার পর্দায়।

এস হুসেন জায়িদির ‘মাফিয়া কুইনস্ অফ মুম্বাই’ বইয়ের কাহিনী অবলম্বনে ছবিটি বানানো হবে। ছবিটির পরিচালনা করবেন হানি ত্রেহান।

বিশাল ভরদ্বাজের প্রযোজনায় এই ছবিতে জুটি বাঁধবেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান।

চিত্রনাট্য অনুযায়ী আটের দশকের এক ভয়ানক মহিলা ডনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। ছবিতে তার চরিত্রের নাম রহিমা খান। যদিও সকলে তাকে স্বপ্না দিদি নামেই চিনবেন। তিনি এমন একজন মাফিয়া, যিনি দাউদ ইব্রাহিমকে মেরে ফেলতে চান। ইরফানের চরিত্রটি এক স্থানীয় গ্যাংস্টারের। যিনি দীপিকাকে ভালবেসে তাকে দাউদকে মারার কাজে সাহায্য করেন। এটি বিশাল ভরদ্বাজের প্রযোজনায় দ্বিতীয় ছবি।

এ জাতীয় আরও খবর