,

একটি রসগোল্লার জন্য ভাঙল বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : অনেক কারণেই বিয়ে ভেঙে যেতে শোনা যায়। কখনো যৌতুকের দাবিতে, কখনো বা খাবারে টান। তবে এই প্রথমবার কেবল রসগোল্লা নিয়ে বিবাদের জেরে বিয়ে ভেঙে গেল। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের উন্নাও জেলার কুরমাপুর গ্রামে।

রসগোল্লা নিয়ে দু’‌পক্ষের বিবাদ। তার জেরে ভেঙেই গেল পুরো বিয়ে। বরযাত্রীদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি কনেপক্ষ। পুরোদমে চলছিল খাওয়া-দাওয়া। হঠাৎ বরের এক ভাই বাড়তি রসগোল্লা নিয়ে ফেলেন। একটার বদলে কেন দুটি রসগোল্লা তিনি নিয়েছেন এই নিয়ে কন্যাপক্ষের সঙ্গে বিতণ্ডা শুরু হয়। ক্রমে সেই বিবাদ হাতাহাতিতে পরিণত হয়।

কনের বাবাকে মারধর শুরু করেন বরপক্ষ। এখানেই শেষ নয়। রাগে একে অপরের দিকে প্লেট-চামচ ছুঁড়তে শুরু করেন। এই প্রচণ্ড মারামারির জেরে পুরো প্যান্ডেলটাই ভেঙে পড়ে। শেষে মিটমাটে এগিয়ে আসেন গ্রামের প্রবীণরা। কিন্তু বিয়ে করতে বেঁকে বসেন কন্যা। বাবাকে মারধর করে অপমান করা হয়েছে বলে, বিয়ে বাতিল করে দেন কনে। আঁচলগঞ্জ থানায় বরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কনের বাবা। ‌‌সূত্র: আজকাল