সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারিশমা-অ্যাঞ্জেলিনার যত মিল, আলাদা কেবল বিয়ের সংখ্যায়

news-image

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা কারিশমা কাপূর। বয়স ৪২ বছর। এক সময়ে বলিউড কাঁপিয়েছেন সমসাময়্কি প্রায় সব হিরোর সঙ্গেই। অন্যদিকে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বয়স ৪১ বছর। হলিউডের এই নায়িকার অভিনয়ের থেকেও বেশি আলোচিত তার রোম্যান্টিক জীবন।

২০০৩ সালে, দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপূরকে বিয়ে করেছিলেন কারিশমা কাপূর। মাঝে একবার বিচ্ছেদের খবর রটেছিল ঠিকই, কিন্তু তা তখন হয়নি। অন্য দিকে, ২০১৪ সালে হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি।

বিয়ের আগে থেকেই অবশ্য এই গ্ল্যাম-কাপ্‌ল খবরের শিরোনামে ছিল। এবং একযোগে তাঁদের ‘ব্র্যাঞ্জেলিনা’ বলেই অভিহিত করা হতো। দুই নায়িকাই সন্তান-সন্ততি নিয়ে কয়েক বছর সুখে সংসার করে, অবশেষে বিবাহবিচ্ছেদ করেছেন ২০১৬ সালে।

কিন্তু, দুজনের মধ্যে মিল এখানেই শেষ নয়। দুজনে আবারও প্রেমে পড়েছেন এবং গুজব, শিগগিরই আবার বিয়ের আসর সাজাবেন তাঁরা! কারিশমার জীবনে এবার এক নতুন শিল্পপতি। মুম্বাইয়ের বাসিন্দা সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরে।

তবে তাঁরা নিজেরা এখনও কিছু জানাননি সম্পর্কের পরিণতি নিয়ে। অন্য দিকে, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নাম জড়িয়েছে এক ব্রিটিশ ‘মিস্ট্রি ম্যান’র। সুদর্শন সেই ব্যক্তি এক উদ্যোগপতি, যাঁর রাজনীতির সঙ্গেও বিশেষ খ্যাতি নাম রয়েছে।

এতো কিছু মিল থাকা সত্ত্বেও, কারিশমা কাপূরকে একটি বিষয়ে পিছনে ফেলে দিয়েছেন হলিউড সুন্দরী। সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে বিয়ে হলে, কারিশ্মার এটি দ্বিতীয় বিবাহ হবে। আর অ্যাঞ্জেলিনা জোলির হবে চতুর্থ বিবাহ!

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি