বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এটিই প্রথম নয়! জেনে নিন সোনুর বিতর্কিত নানা ঘটনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ায় মোটামুটি সব প্রথম সারির নায়কের জন্যই প্লে ব্যাক করেছেন সোনু নিগম। এক সময় তিনিই যে বলিউড সঙ্গীতের বাদশা ছিলেন সে কথা তো সবারই জানা। কিন্তু সঙ্গীতের প্রতি ভালোবাসা আর হিট নাম্বার ছাড়াও বিভিন্ন বিতর্কের জেরে সোনু নিগম বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি আজানের সুর নিয়ে মন্তব্য করায় আবারও টপ লাইনে তিনি। আসুন জেনে নেই সোনুর বিতর্কিত নানা ঘটনা।

১. আজানের সুরে ঘুমের ব্যাঘাত ঘটছে সোনু নিগমের‚ এই কথা উনি টুইট করে জানানোর পর প্রবল বিতর্কের মুখে পড়েন উনি। যদিও উনি এই টুইটের মারফত শব্দদূষন এবং লাউডস্পিকার ব্যান করতে চেয়েছিলেন। কিন্তু অনেকেই মনে করছেন উনি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং তাদের অপমান করেছেন। এর ফলে তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়। একজন মৌলবী ঘোষণা করেন‚ যে সোনু নিগমের মাথা ন্যাড়া করতে পারবে এবং তাঁর গলায় জুতোর মালা পরাতে পারবে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেবেন উনি। এই ঘোষণা শোনর পর সোনু নিজেই নিজের মাথা ন্যাড়া করে ফেলেছেন। এবং সেই মৌলবীর কাছে পুরস্কার দাবি করেছেন। সেই মৌলবী সোনুকে পুরস্কার দিতে অস্বীকার করেছেন এবং এই বিতর্ক এখনো চলছে।

২. গতবছর ধর্মীয় গুরু রাধা মা খবরের শিরোনামে উঠে আসেন। তার বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও উনি যে ধরণের পোশাক আশাক পরেন‚ সেই কারণেও অনেকেই নিন্দা করে তার। এই সময় সোনু রাধা মায়ের পাশে দাঁড়ান। উনি টুইটারে রাধা মায়ের সঙ্গে কালি মায়ের তুলনা করেন। টুইটে সোনু লেখেন ‘মা কালির গায়ে তো রাধা মায়ের থেকে অনেক কম কাপড় থাকে। আমি আশ্চর্য হচ্ছি এই দেশের অনেকেই রাধা মায়ের পোশাকের জন্য তার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছে জেনে ‘সোনুর করা এই টুইটের পর ধর্মীয় মতামতকে আহত করার অভিযোগে তার বিরুদ্ধে এফ আই আর করা হয়।

৩. এই একই সোনু যিনি কিনা জানিয়েছেন আজানের সুরে তার ঘুমের ব্যাঘাত ঘটে‚ তিনি গতবছর মাঝ আকাশে একটা বিমানের অ্যানাউন্সমেন্ট সিস্টেমের সাহায্যে একের পর এক গান গাইতে থাকেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোনুকে এমনটা করা থেকে নিবৃত করা হয়নি বলে সেই বিমানে উপস্থিত বিমান সেবিকাদের ডিউটি থেকে সাসপেন্ড করা হয়।

৪. চার বছর আগে হঠাৎ করেই সোনু ঘোষণা করেন উনি অবসর নিচ্ছেন। আসলে একটা নামী মিউজিক কম্পানির সঙ্গে একটি অনুষ্ঠানে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন উনি। সেই মিউজিক কম্পানির বিরুদ্ধে একাধিক টুইটও করেন। এবং এই ঘটনার পর অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন। অবশ্য এই ঘটনার দু‘বছর পরে আবার সেই মিউজিক কম্পানির সঙ্গে মিটমাট হয়ে যায় তার।

৫. পরিচালক করণ জোহরের সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল সোনুর। কিন্তু গতবছর মুক্তি পায় করণের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এই ছবির এক জায়গায় অনুষ্কা শর্মা এবং রণবীর সিং কে মহম্মদ রফিকে নিয়ে মজা করতে দেখা যায়। এতে করণের ওপর খুব রেগে যান সোনু। এবং করণের বিরুদ্ধে উনি সোশ্যাল মিডিয়াতে বেশ তির্যক মন্তব্যও করেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ