,

বিশাল ভরদ্বাজের হাত ধরে ফিরছে দীপিকা-ইরফান জুটি

news-image

 

বিনোদন ডেস্ক : একদিকে ‘পিকু’, অন্যদিকে তাঁর বাবা৷ পরিচালক সুজিত সরকারের এই কারসাজিকে সামলাতে কী হিমশিমটাই না খেতে হয়েছিল রাণা ওরফে ইরফান খানকে৷ সেই দিল্লি থেকে কলকাতার ‘বাই রোড জার্নি’ আজও মানুষের মনে বিদ্যমান৷ শাহেনশা অমিতাভ বচ্চনের ক্যারিশমার পাশাপাশি নজর কেড়েছিল পিকু-রাণার টক-ঝাল-মিষ্টি সম্পর্কও৷ ইরফান-দীপিকা জুটির সেই ম্যাজিকই ফিরছে রূপোলি পর্দায়৷ এবার প্রযোজক বিশাল ভরদ্বাজের হাত ধরে৷

বিশালের প্রযোজনা সংস্থার থেকেও স্বীকার করা হয়েছে এই খবরের সত্যতা৷ পরিচালক হিসেবে নিজের ঘনিষ্ঠ সহকারী হানি ত্রেহানকে বেছেছেন বিশাল৷ তবে এবার রোম্যান্স কিংবা কমেডি নয়, বিশালের ঘরানার সঙ্গে তাল রেখে হার্ড কোর অ্যাকশন অবতারের দেখা যাবে পিকু জুটিকে৷ শোনা গিয়েছে, ছবিতে আটের দশকের ত্রাস হিসেবে পরিচিত মহিলা গ্যাংস্টার রহিমা খান ওরফে ‘স্বপ্না দিদি’র চরিত্র ফুটিয়ে তুলবেন দীপিকা৷ শোনা যায়, দাউদ ইব্রাহিমকে শারজাতেই মারবেন বলে পরিকল্পনা করেছিলেন তিনি৷ সফলও হয়তো হয়ে যেতে পারতেন৷ কিন্তু, কোনওভাবে দাউদ তার এই অভিসন্ধী টের পেয়ে যায়৷ নির্দিষ্ট দিনের আগেই তাকে মেরে ফেলা হয়৷

ইরফান খানকেও দেখা যাবে এমন ছোটখাটো গ্যাংস্টার হিসেবে যে রহিমার প্রেমে পড়ে যায়৷ এমনকী, দাউদকে মারার পরিকল্পনায় রহিমাকে সাহায্যও করে৷ লেখক এস হুসেন জায়েদির বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়েই পুরো কাহিনি সাজাচ্ছেন বিশাল৷ শুরু হয়ে গিয়েছে প্রি-প্রোডাকশনের কাজ৷ আপাতত দীপিকা ব্যস্ত সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবতী’র শুটিংয়ে৷ ইরফানও জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন নিজের নতুন ছবি ‘হিন্দি মিডিয়ামে’র প্রচার৷ দু’জনের হাতের কাজগুলি শেষ হলেই শুরু হবে নতুন ছবির শুটিং৷ তার আগে বাকি কাজ গুলি সেরে নেবেন বিশাল ও তাঁর টিম৷

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর