বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাতি-সিংহ মারা বীরকে চিবিয়ে খেলো কুমির!

news-image

অনলাইন ডেস্ক : ডাঙ্গায় হাতি ও সিংহের মতো পশু শিকার করে বেশ খ্যাতি অর্জন করেছিলেন আফ্রিকান শিকারি স্কট ভ্যান জিল। কিন্তু তিনি হয়তবা ভুলেই গিয়েছিলেন ডাঙ্গায় বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ চলে না! সে ভুলেরই খেসারত দিতে হয়েছে তাকে!

ভ্যান জিল শিকারের খোঁজে গত সপ্তাহে জিম্বাবুয়ে পৌঁছেন। সেখানে এক জঙ্গলে গিয়ে নিখোঁজ হয়েছেন তিনি। তার পোষা কুকুর ব্যারাকে ফিরলেও তিনি ফেরেননি। তার কিছু ব্যাগ-প্যাক উদ্ধার করা হয়েছে।

এদিকে লিমপোপো নদীর ধারে মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই শিকারিকে খেয়ে হাড়গোড় ফেলে গেছে কুমির।

এ জাতীয় আরও খবর