সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাও : সানি

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিজ্ঞাপনের মাধ্যমে অনৈতিকতা ছড়াচ্ছেন এমন অভিযোগ ওঠে বলিউড সেনসেশন সানি লিওনের বিরুদ্ধে। ভারতের রিপাবলিকান পার্টির একটি নারী অঙ্গ সংগঠন এ অভিযোগ করেন। পাশাপাশি সানি যে কনডমের প্রচার করেন তার বিজ্ঞাপন অপসারণের দাবি জানান তারা।

তবে তার বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদে খুব একটা বিচলিত নন সানি লিওন। নারী সংগঠনটির প্রতিবাদ প্রসঙ্গে মাস্তিজাদে’খ্যাত এ অভিনেত্রী ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ভারতের সবচেয়ে ভালো দিক হলো- গণতন্ত্র ও জনগণের বাকস্বাধীনতা। যদি মানুষ আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে চায়, তারা তা চালিয়ে যেতে পারে। নাগরিকদের জন্য কোনটি ভালো শুধুমাত্র সরকারই সেটির সিদ্ধান্ত নেবেন।’

বর্তমানে প্রায় দশটি ব্র্যান্ডের পণ্যের প্রতিনিধি হিসেবে কাজ করছেন সানি লিওন। আর এ পণ্যগুলোর প্রত্যেকটির প্রতি তার বিশ্বাস রয়েছে বলে জানান তিনি। এ অভিনেত্রী বলেন, ‘আমি যখন কোনো ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হই, এর নৈতিক দ্বায়ভারও নিই। এটি একটি শিশুকে লালন-পালনের মতোই। একটি দম্পতি তখনই সন্তান নেয়ার কথা ভাবে যখন তারা এর লালন-পালন করার সক্ষমতা হয়।’

এর আগে রিপাবলিকান পার্টির নারী শাখার সভাপতি শীলা গাঙ্গুরে সংবাদমাধ্যমে অভিযোগ করেন, সানি কনডমের বিজ্ঞাপন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখানো হয় এবং মা, বোন, স্ত্রী অথবা মেয়েকে নিয়ে একত্রে টেলিভিশন দেখতে গেলে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

গাঙ্গুরে বলেন, ‘আমরা সানির বিজ্ঞাপনে আপত্তিকর কনটেন্টের ব্যাপারে নারী দর্শক, সমাজকর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। এমনকি অন্যান্য কনডম এবং গর্ভনিরোধক বিজ্ঞাপনের ব্যাপারেও একই অভিযোগ উঠেছে। এগুলো অবশ্যই বাতিল হওয়া উচিৎ।’

তিনি দাবি করেন, কনডমের বিজ্ঞাপনে সানি যেভাবে বাজে, অনৈতিক ও কুৎসিতভাবে পুরুষদের উত্তেজিত করেন তা ভারতীয় দর্শকের কাছে বদঅভ্যাস তৈরি এবং ব্যাভিচার ছড়ানো ছাড়া আর কিছু নয়। এটি তাদের নৈতিকতা, ধর্ম ও মূল্যবোধকে আঘাত করে।

এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে এক সপ্তাহ সময় বেধে দিয়েছে দলটির কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাবালে। আর যদি সরকার এতে ব্যর্থ হয় তাহলে কঠোর আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে গত বছর নিজের ব্র্যান্ডের পারফিউম বাজারে এনেছিলেন সানি লিওন। এবার ‘স্টারস্ট্রাক’ নামে কিছু কসমেটিক প্রোডাক্ট বাজারে আনবেন তিনি। অভিনয়ের দিক থেকে সানির পরবর্তী সিনেমা তেরা ইন্তেজার। এতে তার বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন