বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানকে উকিল নোটিশ

news-image

 

বিনোদন ডেস্ক :জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আজ (২০ এপ্রিল) শাকিবের বাসায় এ নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

এর আগে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকদের হেয় করায় শাকিব খানকে নোটিশ পাঠানো হচ্ছে বলে জানা গেছে।

গত ১৬ এপ্রিল ওই পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তাঁরা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? শত শত লোকের দিকে না তাকিয়ে দেখতে হবে, এই শিল্পের ভালো লোকেরা কী বলছেন। সফল মানুষেরা কী বলছেন। আজকে ৬০০ শিল্পী কী বললেন, তাতে আমার কিছু যায়-আসে না। কিন্তু রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, কবরী, শাবানা যখন কথা বলবেন, তখন তাঁদের বিষয়টা গ্রহণযোগ্য। আমার কাছে মনে হয়, এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। এক দিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমাদের নাম–বদনাম দুই-ই নিয়ে চলতে হবে।’

তার এই বক্তব্যের মাধ্যমে শাকিব নির্মাতাদের হেয় করেছেন বলে দাবি সমিতির। তারা শাকিবের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে এ উকিল নোটিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ