,

আবারও জাজের ছবিতে জিৎ

news-image

বিনোদন ডেস্ক : জাজ মাল্টিমিডিয়ার ছবিতে আবারও চুক্তিবদ্ধ হলেন টালিগঞ্জের অভিনেতা জিৎ। এটি হবে এই প্রতিষ্ঠানে এ নায়কের তৃতীয় ছবি। এর আগে জাজের ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে কাজ করেছেন জিৎ। ছবিগুলো অবশ্য কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়। এবারের ছবিটিও তাই হবে।

আবদুল আজিজ জানান, ‘বাদশা’ মুক্তি পায় গত রমজানের ঈদে, এবারের রমজানের ঈদে মুক্তি পাবে ‘বস টু’ আর কোরবানির ঈদে মুক্তি পাবে জিৎ-এর নতুন চুক্তিবদ্ধ হওয়া ছবিটি। ছবির নাম ও নির্মাতার নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আজিজ জানান, এই ছবিতে জিৎ-এর বিপরীতে ঢাকার একজন নায়িকা অভিনয় করবেন, আর এ ক্ষেত্রে থাকবে চমক।

এদিকে জিৎ বলেন, বাংলাদেশের মানুষ আমাকে কতটা আপন করে নিয়েছে তার প্রমাণ গত ঈদে এখানে আমার ‘বাদশা’ ছবিটির আকাশছোঁয়া সাফল্য। এই ভালোবাসার প্রতিদান দিতে ঢাকার ছবিতে নিয়মিত কাজ করতে চাই। আর জাজ মাল্টিমিডিয়ার মতো একটি আন্তর্জাতিক মানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় বলে ভালো লাগছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির