,

ঢাকায় পৌঁছেছেন নাসিরুদ্দিন শাহ্‌

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ্‌ ও তাঁর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ্ ঢাকায় এসে পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে ভারতের মুম্বাই থেকে ঢাকায় পৌঁছেছেন তাঁরা। সঙ্গে তাঁদের মেয়ে হীবা শাহ্‌ও ছিলেন। এর আগে গতকাল নাটকের অন্য কলাকুশলীরা ঢাকায় এসে পৌঁছেছেন।

নাসিরুদ্দিন শাহ্‌ ঢাকা এসেছেন তাঁর দল মোটলি নিয়ে। তাঁদের ঢাকায় নিয়ে এসেছে ব্লুজ কমিউনিকেশনস। আগামীকাল সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় এ দল পরিবেশন করবে ‘ইসমত আপা কে নাম’ নাটকটি। নাসিরুদ্দিন, রত্না পাঠক ও হীবা শাহ্ এই নাট্যদলের সদস্য হয়েই এলেন ঢাকায়। এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ্‌। এতে তিনি অভিনয়ও করেছেন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন রত্না পাঠক ও হীবা।

সিটি ব্যাংক নিবেদিত এই নাটকে খ্যাতিমান লেখক ইসমত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ্‌। ‘চুই মুই’, ‘ঘরওয়ালি’ ও ‘মুঘল বাচ্চা’—গল্প তিনটির মধ্য দিয়ে নির্দেশক ও শিল্পীরা তুলে ধরেছেন পুরুষনিয়ন্ত্রিত সমাজে নারী ও তাঁর অস্তিত্ব রক্ষার ভিন্ন তিন কাহিনি। শিক্ষণীয় বার্তার পাশাপাশি এতে রয়েছে ব্যঙ্গ, হাস্যরস ও বুদ্ধিমত্তার ছটা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির