,

শাকিব খানকে পরিচালক সমিতির উকিল নোটিশ

news-image

অনলাইন ডেস্ক : চলচ্চিত্র পরিচালকদের নিয়ে মন্তব্য করায় শীর্ষ নায়ক শাকিব খানকে উকিল নোটিশ পাঠিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথাও জানিয়েছেন সমিতির নেতারা।

গতকাল বুধবার শাকিবের গুলশানের বাসার ঠিকানায় উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

খোকন বলেন, গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারের এক প্রশ্নের উত্তরে শাকিব খান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করে কথা বলেছেন। শাকিবের কথা ছিল এমন— ‘এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে নাম-বদনাম দুই-ই চলতে হবে। ’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শাকিব খানের কাছে এমন মন্তব্য আশা করিনি। পরিচালকরাই কিন্তু সুপারস্টার তৈরি করেন। সেটা শাকিব ভুলে গেছেন। তিনি তার অতীতও ভুলে গেছেন।’

খোকন বলেন, আমাদেরকে ছোট করে কথা বলছেন শাকিব। এটা কিছুতেই মেনে নিচ্ছি না আমরা। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার বিরুদ্ধে মানহানির মামলা করব। এর আগে শাকিবের কাছে উকিল নোটিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির