,

পুনম পাণ্ডের অ্যাপ বন্ধ করল গুগল

news-image

বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্য হোক বা খোলামেলা লুক, বরাবরই খবরের শিরোনামে থাকতে সিদ্ধহস্ত তিনি। এ বার নিজের নতুন অ্যাপ নিয়ে বিতর্কের কেন্দ্রে পুনম পাণ্ডে। গত সোমবার দ্য পুনম পাণ্ডে অ্যাপ নামে গুগলে নিজের অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। কিন্তু আপত্তিকর বিষয়বস্ত থাকার জন্য কিছু ক্ষণ পরেই গুগলের তরফে ব্যান করে দেওয়া হয় সেই অ্যাপ। এই ঘটনার পরেই টুইটারে সোচ্চার হন পুনম। তিনি বলেন, গুগল প্লে স্টোরে অনেক অ্যাডাল্ট ম্যাগাজিন রয়েছে। কিন্তু আমি জানি না কেন আমার অ্যাপটাই নিষিদ্ধ করা হল। আমার বহু ফ্যান তো এই অভিযোগও করছে যে, আমি এই অ্যাপে বিশেষ সাহসীও হইনি।

তবে গুগল প্লে স্টোর ব্যান করলেও এখনও তাঁর ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ওই অ্যাপ ডাউনলোড করতে পারবেন বলে টুইটারে জানান পুনম। অ্যাপ নিষিদ্ধ করা হলেও অবশ্য খুশি পুনম। তাঁর দাবি, অ্যাপ লঞ্চ করার মাত্র ১৫ মিনিটের মধ্যেই ১৫ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। ঠিক কী কারণে বন্ধ করা হল এই অ্যাপ? গুগলের তরফে জানানো হয়েছে, কোনও নির্দিষ্ট অ্যাপ নিয়ে তারা মন্তব্য করবে না। তবে সিদ্ধান্ত গুগলের নির্দেশিকা অনুযায়ীই নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর