,

পরীর ‘আপন মানুষ’ আসবে ২৮ এপ্রিল

news-image

বিনোদন প্রতিবেদক : চলতি সপ্তাহেই পরীমণি অভিনীত ‘আপন মানুষ’ ছবির টিজার প্রকাশিত হয়। এবার জানা গেলে ছবিটির মুক্তির দিন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। বৃহস্পতিবার সকালে এ খবর জানিয়েছেন পরীমণি নিজেই। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এক পোস্টে একথা জানিয়েছেন হালের আলোচিত এই অভিনেত্রী।

শাহ আলম মণ্ডল পরিচালিত এই ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। ‘আপন মানুষ’ ছবির কাহিনীতে দেখা যাবে, সবার সঙ্গেই সবার খুব ভালো সম্পর্ক। তবে নানা জটিলতায় ছবির কাহিনী বাঁক নেবে।

এদিকে, নতুন এই ছবিটির মাধ্যমে আরও একবার পরী-বাপ্পীর রসায়ন দেখতে পাবে দর্শকরা। একই সঙ্গে শাহ আলম মণ্ডলের ছবিতে দ্বিতীয়বারের মতো কাজ করেছেন পরী। এর আগে শাহ আলমের ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে রুপালি জগতে পদার্পণ ঘটে তাঁর।

‘আপন মানুষ’ ছবিতে পরী, বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে