,

৫২ বছরে নিজেকে ১০ শতাংশ বুঝেছি : শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান। গত নভেম্বরে ৫২ বছর বয়স পূর্ণ হয়েছে তার। কিন্তু জীবনের অর্ধশত বছর পার হলেও এক কথায় বা এক মিনিটে কীভাবে নিজেকে বর্ণনা করবেন তা নাকি এখনো জানেনা এ অভিনেতা।

শাহরুখ বলেন, “যখন এক মিনিট বা ৩০ সেকেন্ডে বক্তব্যে আমাকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী ব্যক্তি শাহরুখ খানকে এক শব্দে বর্ণনা করতে পারবেন?’ এর উত্তর আমার একদমই জানা নেই। আমি নিজেকে বা যে কাউকে এক মিনিটের সাক্ষাৎকারে কীভাবে বর্ণনা করব? নিজেকে ১০ শতাংশ বুঝতেই আমার ৫২ বছর সময় লেগেছে।”

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা ডিয়ার জিন্দেগি ও রইস। সিনেমা দুটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। শাহরুখ সাংবাদিকদের আরো দুটি প্রশ্ন তুলে ধরেছেন যার সম্মুখীন তিনি প্রায়ই হয়ে থাকেন।

“প্রথমত, ‘শুটিং সেটে অন্য অভিনয় শিল্পীদের সঙ্গে আপনি কোন কৌতুকটি করে থাকেন?’ আমার কৌতুক করার সময় চলে গেছে। আর শুটিং সেটে বেশির ভাগ মানুষই কৌতুক করতে আসেন না। আমরা শুধু হাসি-তামাশা করে কিছু ভালো সময় পার করি। আমি বলছি না এটি বাজে প্রশ্ন, কিন্তু এর উত্তর আমার জানা নেই।” বলেন দিলওয়ালে খ্যাত এ অভিনেতা।

শাহরুখ জানান, তাকে প্রায়ই প্রশ্ন করা হয়, ‘পরবর্তীতে কী করছেন?’ এ অভিনেতা বলেন, ‘আমি এখন যা করছি এটাই। যেটা পরবর্তীতে আসবে সেটি নিয়ে আমি পরবর্তীতেই আপনাদের সঙ্গে কথা বলব। কারণ আমি সাধারণত এক সময়ে একটি কাজই করি, আর সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুতরাং এখন এটি নিয়েই আমি কথা বলব। পরবর্তীতে কী করব সেটা যখন ঘটবে তখন তা নিয়ে বিস্তারিত কথা বলব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে