সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজান গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয় : সোনু নিগাম

news-image

 

বিনোদন ডেস্ক :মুসলিম ধর্মের আজান সম্পর্কে বিতর্কিত টুইটের পর টানা দুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে বিতর্কের পর সোনু নিগাম এবার সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আজান গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয়। আরতি গুরুত্বপূর্ণ, লাউডস্পিকার নয়।’ এই বক্তব্যের মাধ্যমে সোনু নিগাম নিজের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির বিষয়টি তুলে ধরেন।

এদিকে সংবাদ সম্মেলনের কিছু সময় পর তিনি তাঁর মাথার চুল কামিয়ে ফেলেন। কলকাতার এক মুসলিম ইমাম তাঁর মাথার চুল কামিয়ে ফেলানোর বিনিময়ে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে ফতোয়া দেন। এই ফতোয়ার প্রতিক্রিয়ায় তিনি প্রতিবাদ হিসেবে নিজেই নিজের মাথার চুল কামিয়ে ফেলেন। মাথার চুল কামিয়ে ফেলা সম্পর্কে সোনু বলেন,‘দয়া করে এটিকে কেউ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করবেন না। এখানে কোনো বিদ্বেষ নেই। আমার মুসলিম ভাই আমার মাথা মুড়ানোর কথা বলেছেন।’

সোনু নিগাম সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে আরো বলেন,‘সবার মতামত দেওয়ার অধিকার আছে এবং আমি শুধু লাউডস্পিকারের কথা বলেছি। আমি সামাজিক বিষয় নিয়ে বলেছি, কোনো ধর্ম নিয়ে নয়। আমি মসজিদ, মন্দিরের জন্য বলেছি। কেন এটি তীর্যকভাবে বোঝানো হবে?’

এর আগে গত সোমবার টুইটারে সোনু নিগামের আজান নিয়ে মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় সমালোচনা করেন তাঁর সতীর্থ প্রিয়াংকা চোপড়া, পূজা ভাটসহ আরো অনেকে। এখন দেখার বিষয় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করার পর বিতর্ক থামে কি না।

এ জাতীয় আরও খবর

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার