,

প্রতিশোধ নিতে ঘুরছে ‘ওম পুরির ভূত’! (ভিডিও)

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরি। গত ৬ জানুয়ারি মুম্বাইয়ের নিজ বাসভবনে ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। কিন্তু এখন নাকি প্রতিশোধ নিতে তার ভূত ঘুরে বেড়াচ্ছেন। এমনটাই দাবি করেছে পাকিস্তানি এক সংবাদমাধ্যম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সিসিটিভি ফুটেজে ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাদা কুর্তা পরে একটি ফ্ল্যাটের বাইরে ঘোরাফেরা করছে। ভিডিওতে সেই ব্যক্তির চেহারা অস্পষ্ট হলেও পাকিস্তানি একটি টিভি চ্যানেল দাবি করছে, এটি প্রয়াত অভিনেতা ওম পুরির ভূত। মৃত্যুর প্রতিশোধ নিতেই নাকি তিনি ভূত হয়ে মুম্বাইয়ে তার ফ্ল্যাটের বাইরে ঘুরছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি সিসিটিভি ফুটেজে ধারণ করা হয়েছে গত ১৭ জানুয়ারি। কয়েকমাস পুরোনো হলেও সম্প্রতি একটি ভারতীয় চ্যানেলে প্রচার হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ওম রাজেশ পুরির জন্ম ১৯৫০ সালে। তিন দশকেরও বেশি সময় তিনি বলিউডে কাজ করেছেন। সানি দেওলের ঘায়েল রিটার্নস সিনেমায় সর্বশেষ দেখা যায় তাকে। এ ছাড়া ২০১৬ সালের ব্যবসাসফল সিনেমা দ্য জঙ্গল বুক-এর হিন্দি সংস্করণে বাঘিরা চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। মৃত্যুর আগে গুরিন্দর চন্দ্র পরিচালিত ভাইসরয়’স হাউস সিনেমার শুটিং করছিলেন তিনি।

https://youtu.be/a55twiQK7ts

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর