,

পোস্টারেই ঝড় তুলেছে সালমানের ‘টিউবলাইট’

news-image

 

বিনোদন ডেস্ক : সালমান খানের সিনেমা মানেই বক্স অফিসে একের পর এক নতুন রেকর্ড। মুক্তির আগে থেকেই তার সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। এ অভিনেতার পরবর্তী সিনেমা টিউবলাইট। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমাটির মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে এর টিজার পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। আর প্রকাশের পর থেকেই তা ইন্টারনেটে ঝড় তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিউবলাইট নিয়ে তৈরি হয়েছে নয়া উন্মদনা। প্রকাশের এক ঘণ্টার মধ্যে মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুধু সালমানের অ্যাকাউন্ট থেকেই পোস্টারটি প্রায় ৩ হাজারবার রিটুইট করা হয়েছে এবং ৯ হাজারের ওপর লাইক পড়েছে।

টিউবলাইট সিনেমার টিজার পোস্টার দেখেই এর বক্স অফিস বিশ্লেষণ শুরু করে দিয়েছেন সালমান ভক্তরা। তাদের ধারণা, অতীতের সকল রেকর্ড ভেঙে দেবে সিনেমাটি। অনেকেই বলছেন, বক্স অফিসে ৪০০ কোটি আয় ছাড়িয়ে যাবে টিউবলাইট। কেউ কেউ এরই মধ্যে আমির খান অভিনীত দঙ্গল সিনেমার সঙ্গে এর তুলনা শুরু করেছেন। সব মিলিয়ে ইন্টারনেটে রীতিমতো ট্রেন্ডে পরিণত হয়েছে এ পোস্টার।

টিউবলাইট সিনেমাটির নির্মাণে খরচ হয়েছে ১০০ কোটি রুপি। তবে সিনেমাটির ভারত ও চীনের প্রদর্শন স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই ২০৭ কোটি রুপি তুলে নিয়েছেন নির্মাতারা।

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। এ ছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটি পরিচালনা করছেন কবির খান। আগামী ২৫ জুন মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর