সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মী পেটান বলিউড তারকারা, দেন না খাবার!

news-image

অনলাইন ডেস্ক : বলিউড তারকাদের বাড়িতে আর গৃহকর্মী সরবরাহ করবে না মুম্বাইয়ের ইন্টারনেট ভিত্তিক পোর্টাল বুকমাইবাই। অভিযোগ- বলিউড তারকারা গৃহকর্মী নির্যাতন করেন। আর এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি বাংলার।

এখন পর্যন্ত দশ হাজার বাড়িতে গৃহকর্মী সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। নামডাকও ছড়িয়েছে বেশ। ব্যবসা দিন দিন বাড়ছে। বলিউডের অনেক তারকাও তাদের গ্রাহক।

কেন এই সিদ্ধান্ত? ব্যাখ্যা করতে প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার অনুপম সিংহাল ইন্টারনেটে একটি ব্লগ লিখেছেন, বলিউডের তারকাদের বাড়িতে গৃহকর্মী নির্যাতন, তাদের ওপর দুর্ব্যবহারের একের পর এক ঘটনার পর তাদের এই সিদ্ধান্ত।

গ্রাহকদের নাম উল্লেখ না করে, মি সিংহাল হেনস্থা-নির্যাতনের পাঁচটি উদাহরণ তুলে ধরেছেন।

তার একটিতে তিনি লিখেছেন – মাসে দশ হাজার টাকা মজুরিতে বিহারের একটি গ্রামের ছেলেকে নিয়োগ করেছিলেন বলিউডের এক সেলেব্রিটি। কিছুদিন পর গ্রাম থেকে তার মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষকৃত্যে অংশ নিতে বিহারে যেতে চাইছিলো সে। কিন্তু ঐ অভিনেত্রী তাকে ছাড়েননি।

বুকমাইবাইকে তিনি শর্ত দেন বদলি আরেকজনকে না দিলে তিনি ঐ ছেলেকে বিহারে যেতে দেবেন না। সেই গৃহকর্মী তার মায়ের শেষকৃত্যে যেতে পারেনি।

আরেকটি ঘটনার উল্লেখ করে অনুপম সিংহাল লিখেছেন- বলিউডের এক অভিনেত্রী তাদের পাঠানো গৃহকর্মীকে প্রতিদিনই পেটাতেন। তার শরীরে মারের চিহ্ন ছিল স্পষ্ট।

আরেক বলিউড অভিনেত্রী, যিনি তিন কোটি টাকার গাড়িতে চড়েন, তিনি তার গৃহকর্মীকে ঠিকমতো খেতে পর্যন্ত দিতেন না। তিন-বেলা শুধু চা-রুটি দিতেন। এক সপ্তাহের বেশি কোনো গৃহকর্মী ওই বাড়িতে থাকতে চাইতো না।

বুকমাইবাইয়ের অনুপম সিংহালের দেওয়া উদাহরণগুলোর প্রত্যেকেই ছিলেন অভিনেত্রী যাদের কেউ কেউ জাতীয় পুরস্কারও পেয়েছেন। মি সিংহাল লিখেছেন প্রতিবাদ করতে গেলে এসব সেলেব্রিটিরা পুলিশ ও আইনের ভয় দেখান। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই