সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজান শুনে আগরবাতি জ্বালাই : পূজা ভাট

news-image

আজানের ধ্বনি নিয়ে বিরক্তি প্রকাশ করা ভারতের সংগীতশিল্পী সনু নিগমকে এক হাত নিয়েছেন দেশটির চলচ্চিত্র অভিনেত্রী, নির্মাতা ও প্রোডাকশন ডিজাইনার পূজা ভাট।

সনু নিগমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় আজান নিয়ে নিজ অনুভূতি ব্যক্ত করেন পূজা।

গতকাল সোমবার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক টুইটাবার্তায় সনু নিগম বলেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুক। আমি মুসলিম নই এবং আমাকে আজান শুনে সকালে উঠতে হবে। ভারতে চাপিয়ে দেওয়া এই ধার্মিকতা কবে শেষ হবে?’

সনুর টুইটের একদিন পর আরেক টুইটে বলিউডের আলোচিত নির্মাতা মহেশ ভাটের মেয়ে পূজা বলেন, ‘বান্দ্রার সুনসান গলিতে গির্জার ঘণ্টা ও আজান শুনে আমি প্রতি সকালে জেগে উঠি। আমি আগরবাতি জ্বালাই এবং ভারতের চেতনাকে স্যালুট করি।’

এর আগে এক টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য।’

বলিউডের এই অভিনেত্রী আরো বলেন, ‘ভুপালে সবচেয়ে আনন্দের ক্ষণটা আমার কাছে ছিল আজানের সময়, যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দায় বসে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়।’

‘ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন