,

শুধু একটি গানে দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা দীনেশ বিজনের জন্য দীপিকা পাড়ুকোন নাকি খুব শুভ। এ কারণেই নিজের প্রযোজিত ‘লাভ আজকাল’, ‘ককটেইল’ ও ‘ফাইন্ডিং ফ্যানি’তে নায়িকা হিসেবে দীপিকাকেই নিয়েছিলেন। এবার দীনেশ প্রযোজক নয়, পরিচালক হিসেবে তাঁর নাম লেখাচ্ছেন। ‘রাবতা’ নামের সেই ছবিতে অভিনয় করেছেন কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুত। কিন্তু ছবির সৌভাগ্য বয়ে আনার জন্য অল্প করে হলেও এখানে দীপিকার উপস্থিতিও রাখছেন পরিচালক।

‘রাবতা’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। গানটি আবার সাইফ আলী খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘এজেন্ট বিনোদ’ ছবির একটি গান থেকে নেওয়া। কোন গান, সেটি এখনো প্রকাশ করা হয়নি। তবে পুরোনো গানটিকে নতুন করে উপস্থাপন করা হবে—এটি নির্মাতা জানিয়েছেন। ‘রাবতা’ মুক্তি পাবে জুন মাসের ৯ তারিখে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর