সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর ফিরবেন না শিল্পী

news-image

বিনোদন প্রতিবেদক : ‘প্রিয়জন’ চলচ্চিত্রে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা।

গতকাল তিনি জানান, চলচ্চিত্রে আর ফেরার কোনো সম্ভাবনা নেই তার। এর কারণ উল্লেখ করে শিল্পী আরও বলেন, ‘যে স্বর্ণযুগে কাজ করে এসেছি, যে সম্মান পেয়েছি দর্শকের কাছ থেকে এবং আজও পাচ্ছি, তা নিয়েই বাকীটা জীবন কাটিয়ে দিতে চাই। কারণ চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত। নতুন করে এখান থেকে আমার পাওয়ার কিছু নেই। আমি একজন চলচ্চিত্রের নায়িকা, এটা নিয়ে অবশ্যই আমি গর্ববোধ করি। কারণ দর্শক এখনো আমাকে চেনেন, জানেন, সম্মান করেন চলচ্চিত্রে কাজ করেছি বলেই। আমি চলচ্চিত্রের একজন মানুষ, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ জানা গেছে, চলচ্চিত্রের আগে শিল্পী নারায়ণগঞ্জে তারই মামা মজনুর হাত ধরে সোহরাবের থিয়েটার দল ‘শকুন্তলা নাট্যগোষ্ঠী’র সাথে বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’। কিন্তু মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমাণ্ডো’। এটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়। এতে শিল্পীর বিপরীতে ছিলেন আমিন খান। এরপর তিনি নায়করাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’। নায়িকা হিসেবে কাজ করার সময়ই শিল্পী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় আজিজুল হাকিম ও মাহফুজ আহমেদের বিপরীতে ‘তোমরাই’ নাটকে অভিনয় করেন। এরপর আরও কিছু নাটকে দেখা গেছে তাকে। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং দুই সন্তান সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত প্রহর কাটে এই অভিনেত্রীর।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি