সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরকম অশ্লীল বিষয়ে কথা বলতে রুচিতে বাঁধছিল : সাবিলা নূর

news-image

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই ভিজুয়াল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নেই মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের। সাবিলার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, গত ২৫ মার্চ যুক্তরাষ্ট্রে বোনের বাসায় গেছেন এই মডেল তারকা।

ঠিক এ সময়েই তার অনুপস্থিতির সুযোগ নেয় একদল অনলাইন দুষ্কৃতকারী। বিদেশি ওয়েবসাইট থেকে একটি স্ক্যান্ডাল ভিডিও নিয়ে সেটাকে সাবিলা নূরের হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাবিলার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও ভক্তরা এই অপচেষ্টাকে আটকে দেয়।

ঘটনা কয়েকদিন আগের হলেও সোমবার দিবাগত রাতে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর বিষয়টিকে অশ্লীল আখ্যা দিয়ে বলেছেন, এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিল।

সাবিলা বলেন, আরো আগেই এ ব্যাপারে বলতে চেয়েছিলাম কিন্তু এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিলো। কিন্তু গত কয়েকদিনে অনেক অনেক দূর থেকেও আমার ভক্ত, শুভাকাঙ্খী, বন্ধু আর কলিগদের এতো ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি যে শুধু তাদের কারণেই কিছু বলার প্রয়োজন মনে করছি…

ভিডিওটির মেয়ে তিনি নন উল্লেখ করে সাবিলা বলেন, আপনি জানেন ভিডিওর মেয়েটি আমি নই, এখন জানা আর মানার মধ্যে পার্থক্য অনেক। যদি মেয়েটিকে সাবিলা ভেবেই আপনার ভালো লাগে তাহলে আমার হাজার বিবৃতিতেও আপনার মনের পরিবর্তন হবে বলে আশা করি না।

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, যারা পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই।

এছাড়া হৃদয়ের গভীর থেকে পাশে থাকা মানুষগুলোর প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন সাবিলা নূর।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন