,

রবিনার ‘মাতর’ নিয়ে কি সত্যিই অখুশি সেন্সর বোর্ড? জোর জল্পনা

news-image

 

বিনোদন ডেস্ক :মুক্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে রবিনা ট্যান্ডনের ‘মাতর’কে। গত শনিবারই নাকি সেন্সর বোর্ডের জন্য ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। সূত্রের খবর, ছবি শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে সেন্সর বোর্ডের টিমটি কার্যত উঠে চলে যায়। বোর্ডের তরফে দাবি করা হয়েছে, তাদের ছবিটি নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছিল।

সেন্সর বোর্ডকে কোনও ছবি দেখানোর আগে ছবির একটি স্ক্রিপ্ট জমা দিতে হয় বোর্ডকে। যা দেখে আগে থেকেই সেন্সর বোর্ড ঠিক করে নেয় ছবির কোন অংশে তাদের বিশেষ নজরদারি দরকার। সূত্রের খবর, ‘মাতর’ ছবির ক্ষেত্রে যে স্ক্রিপ্টটি জমা দেওয়া হয়েছিল তার সঙ্গে ছবির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন বোর্ডের এক সদস্য। ওই সদস্যর কথায়, “মাতর-এর স্ক্রিনিং শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই আমরা বুঝতে পারি আমাদের হাতে যে স্ক্রিপ্টটি দেওয়া হয়েছে, তার সঙ্গে ছবির অনেক পার্থক্য।”

যদিও ছবির প্রযোজক অঞ্জুম রিজবি বলেন, টেকনিক্যাল কিছু সমস্যার কারণে সেন্সর বোর্ড এই স্ক্রিনিং বন্ধ করেন। খুব শীঘ্রই তারা দ্বিতীয়বার ছবিটি দেখবেন। ছবিতে এক লড়াকু মায়ের চরিত্রে অভিনয় করছেন রবিনা ট্যান্ডন। মেয়ের ন্যায়ের জন্য লড়াই করতে দেখা যাবে তাঁকে। ২১ এপ্রিল মুক্তি পাবে ‘মাতর’।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর