বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে ৬৬২ জন চার্লি!

news-image

বিনোদন ডেস্ক : মজার মুখাভিনয় দিয়ে জনপ্রিয় ছিলেন চার্লি চ্যাপলিন। মানুষকে হাসাতে এক কথায় তার জুড়ি মেলা ভার।

সেই মজার অভিনেতার জন্মদিন ছিল রোববার (১৬ এপ্রিল)। প্রিয় অভিনেতাকে জন্মদিনে ভিন্নভাবে স্মরণ করেছেন চার্লি চ্যাপলিন ভক্তরা।

একসঙ্গে ৬৬২ জন ভক্ত সমবেত হয়ে চ্যাপলিনকে স্মরণ করেন, যা বিশ্বরেকর্ড।

ভক্তদের পরনে ছিল কালো জ্যাকেট, জুতা, মাথায় ছিল হ্যাট, চাপলিনের গোঁফও লাগানো ছিল আর সবার হাতে ছিল চ্যাপলিনের ঐতিহাসিক লাঠি।

চ্যাপলিনের জন্মদিনে যেন সবাই চার্লি চ্যাপলিন হয়ে গিয়েছিলেন।

ইউরোপের সব দেশ থেকে সব বয়সীরা দক্ষিণ সুইজারল্যান্ডে করসিয়ের-সার-ভেভেতে চার্লি চ্যাপলিন স্মরণে নির্মাণ করা মিউজিয়ামের সামনে জড়ো হন।

ওই মিউজিয়ামের মুখপাত্র এনিক বারবাজেট পেরিন এএফপিকে জানান, অতীতেও চার্লি চ্যাপলিনকে স্মরণে অনেক বড় জমায়েত হয়েছে। তবে এবারেরটা একজন আইন কর্মকর্তার মাধ্যমে স্বীকৃতি পেয়েছে।

১৬ এপ্রিল ১৮৮৯ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন চ্যাপলিন। ২৫ ডিসেম্বর ১৯৭৭ সালে ৮৮ বছর বয়সে মারা যান এ কৌতুক অভিনেতা। চার্লি চ্যাপলিন তার শেষ দশ বছর সুইজারল্যান্ডে কাটান।

গত বছরের ১৬ এপ্রিল চ্যাপলিন মিউজিয়াম চালু হয়। চালু হওয়ার এক বছরে ৩ লাখ দর্শনার্থী এই মিউজিয়াম দেখতে এসেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ