সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত আলিয়া ভাট। খুব বেশিদিন হয়নি তাঁর বলিউড পথচলা। তবে এই স্বল্প সময়ে তিনি পেয়েছেন আকাশচুম্বী সাফল্য। ‘কাপুর অ্যান্ড সন্স’,‘উড়তা পাঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’র মতো টানা তিনটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সেদিক থেকে বলা যায় আলিয়ার বৃহস্পতি তুঙ্গে।

তবে ক্যারিয়ারের ঠিক উল্টো চিত্র আলিয়ার ব্যক্তিগত জীবনে। টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেমের সম্পর্ক বিচ্ছেদে রূপ নিয়েছে। যদিও নিজেদের এ বিষয় নিয়ে সব সময় নীরব থেকেছেন এই যুগল।

সম্প্রতি রাখঢাক ফেলে ফিল্মফেয়ার অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই টিনসেল তারকা। আলিয়া বলেন, ‘যখন কোনো সম্পর্ক শেষ হয়, তখন তার পেছনে কোনো কারণ থাকে। আর যদি শেষ হওয়ার মতো না হয়, তাহলে সে ফিরে আসবে। আমি সব সময় বিশ্বাস করি, কোনো ব্যক্তি যদি আপনার জন্যই নির্ধারিত থাকে, তাহলে সে ফিরে আসবে।’

আলিয়া ভাটকে সর্বশেষ ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে দেখা গেছে। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান। ছবিটি বক্স-অফিসে সুপারহিট ছবির তালিকায় নাম লিখিয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি