সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয় দত্তর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

news-image

 

বিনোদন ডেস্ক : সংকট কিছুতেই পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের৷ বেআইনি ভাবে একে-৫৬ রাখার দায়ে জেল খেটে ফিরেছেন খুব বেশি দিন হয়নি৷ ফের তাঁর বিরু‌দ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হল৷ তা-ও আবার অত্যন্ত পুরনো একটি ঘটনার প্রেক্ষিতে৷ আন্ধেরি আদালত তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে৷ বলি ফিল্ম নির্মাতা শাকিল নুরানিকে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরু‌দ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে৷

ঘটনাটি পুরনো৷ ২০০২ সালে শাকিল নুরানির ‘জান কি বাজি’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন সঞ্জয়৷ তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা অগ্রিমও নেন৷ কিন্তু পরে তিনি ছবিটিতে অভিনয় করতে আসেননি৷ টাকাও ফেরত দেননি৷ পরবর্তী পর্যায়ে নুরানি অভিযোগ দায়ের করেন সঞ্জয় দত্তের নাম করে আন্ডারওয়ার্ল্ডের একাধিক ব্যক্তির কাছ থেকে তাঁর কাছে হুমকি দিয়ে ফোন আসছে এই কথা জানিয়ে৷ সেই অভিযোগ আদালতে উঠলে সঞ্জয়ের বিরু‌দ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত৷ এই সমস্ত ঘটনা সঞ্জয় জেলে যাওয়ার আগের৷ কিন্তু জেল থেকে ফিরেও সঞ্জয় আদালতে হাজিরা না দেওয়ায় আবার তাঁর বিরু‌দ্ধে পরোয়ানা জারি করা হয়েছে৷

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই