বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি পাতিলেবু ২৭ হাজার টাকা!

news-image

অনলাইন ডেস্ক : একটি পাতিলেবুর দাম কত হতে পারে? বড়জোর কয়েক টাকা। কিন্তু ভারতের তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার একটি মন্দিরে সম্প্রতি একটি বিশেষ পাতিলেবু বিক্রি হয়েছে ২৭ হাজার টাকায়।

কী বিশেষত্ব এই লেবুর? কেনই বা এমন আকাশছোঁয়া দাম এর? আসলে প্রতি বছর ভিল্লুপুরমের তিরুভানাইনাল্লুর গ্রামের বালাথান্ডায়া উথাপানি মন্দিরে ১১ দিন ধরে অনুষ্ঠিত হয় পাঙ্গুনি উথিরাম উৎসব। সেই অনুষ্ঠান উপলক্ষে উৎসবের প্রথম ন’দিনে প্রতি দিনই মন্দিরের আরাধ্য দেবতা মুরুগার বিগ্রহের হাতে থাকা ত্রিশূলে বিদ্ধ করা হয় একটি করে পাতিলেবু। উৎসবের শেষ দিনে সেই ত্রিশূল বিদ্ধ লেবুগুলোই নিলাম করে বিক্রি হয়।

স্থানীয়দের বিশ্বাস, এই লেবু নিজের কাছে রাখা বিশেষ সৌভাগ্যসূচক। তিরুভানাইনাল্লুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা বলছেন, এই লেবু বাড়িতে রাখলে প্রধানত আর্থিক স্বচ্ছলতা আসে। এ ছাড়া এই লেবু বাড়িতে রাখলে সন্তানহীন দম্পতিরা সন্তান লাভ করেন।

ভক্তদের মধ্যে প্রতি বছরই তাই ত্রিশূল বিদ্ধ লেবুগুলিকে বিক্রি করে মন্দির কমিটি। লেবুগুলির মধ্যে প্রথম দিনে ত্রিশূলে বিদ্ধ হয় যে লেবুটিকে, সেটিই সবচেয়ে সৌভাগ্যসূচক বলে মনে করা হয়। সেই লেবুটিই বিক্রি হয়েছে ২৭ হাজার টাকার বিনিময়ে। কিনেছেন ওট্টানান্থাল নিবাসী দম্পতি জয়ন্তী এবং মহালিঙ্গম।

মন্দির কমিটি সূত্রে জানা গেছে, গত বছর পাঙ্গুনি উথিরাম উৎসবের প্রথম দিনের লেবুটি বিক্রি হয়েছিল ৩৯ হাজার টাকায়।

তিরুভানাইনাল্লুরের এক প্রবীণ জানালেন, বছর চল্লিশ আগে এই লেবুগুলি বিনাপয়সায় বিলি করত মন্দির কমিটি। কিন্তু যুগ বদলেছে। এখন আর নিছক ‘বিশ্বাসে’ দৈবানুগ্রহ লাভ করা যায় না, প্রয়োজন হয় অর্থেরও। সূত্র- এবেলা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ