সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে সুখী শহর!

news-image

শুধু উচু উচু দালান ও সবচেয়ে দ্রুতগতির পুলিশের গাড়ি নয়, দুবাই এখন বিশ্বের সবচেয়ে সুখী শহর হিসেবে নাম লেখাতে চায়। মরুদেশের এ শহর তার লক্ষ্য অর্জনের জন্য বসিয়েছে হ্যাপিনেস মিটার অর্থাৎ সুখ মাপার যন্ত্র। তাই শহরের প্রতিটি কোণায় তারা বসিয়েছে এই অদ্ভূত বাক্স।

প্রতিটি বাক্সে তিনটি ভঙ্গিমা দেওয়া। হাসি মুখ, উদাসীন এবং দুঃখী মুখ। প্রতিদিনের সেবা পেয়ে প্রত্যেকে কি পরিমাণ সন্তুষ্ট হয়েছে তা তারা এর মাধ্যমে প্রকাশ করবে। এই বাক্স থেকে ফলাফল শহরের সুখ সূচকে যোগ হয়। একেকটি ভঙ্গিমার সংখ্যার ওপর নির্ভর করে ফলাফল। শহরের মানুষ কতটা সুখী তা এখান থেকে কর্তৃপক্ষ জানতে পারে।

সুখ পরিমাপের এ যন্ত্র বসানোর পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেছে দুবাইয়ের স্থানীয় সরকার। দুবাইকে ছিমছাম ও স্মার্ট শহর করাই তাদের মূল উদ্দেশ্য। তারা বিশ্বাস করে মানুষ সুখী জীবন যাপন তখনই করতে পারবে যখন তারা নিজেদের বিচ্ছিন্ন অনুভব করবে না এবং সুন্দর অভিজ্ঞতা অর্জন করবে।

স্মার্ট দুবাই প্রকল্পের ড: আয়েশা বিন বাশার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, আমরা জানি শহরকে সুখী বানাতে হলে শহরের বর্তমান সেবা নিয়ে সবার কথা শোনার একটা পথ খুঁজে বের করতে হবে এবং তাদের সুখের মাত্রা সম্পর্কে জানতে হবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট